আপনার ব্যবসা সুরক্ষিত রাখাই আমাদের একমাত্র উদ্দেশ্য

ই-কমার্সের ভবিষ্যৎ নিরাপদ করতেই আমরা কাজ করছি।

অনলাইনে ব্যবসা করা রিল্যাক্সিং হওয়া উচিত, দুশ্চিন্তার নয়। CartShield তৈরি হয়েছে সেই ভাবনা থেকেই। যাতে স্টোর ওনাররা ফেক অর্ডার, বট ট্রাফিক আর অপ্রয়োজনীয় ক্ষতির ভয় ছাড়াই নিজের ব্যবসা বড় করতে পারেন।

vision-1
vision-2
vision-3

CartShield-এর পেছনের গল্প

অনেক ই-কমার্স ব্যবসা ভালো প্রোডাক্ট, ভালো মার্কেটিং আর পরিশ্রম থাকা সত্ত্বেও ফেক অর্ডার, পার্সেল রিটার্ন আর ভুল কাস্টমার ডেটার কারণে নিয়মিত ক্ষতির মুখে পড়ে। আমরা এই সমস্যাটা কাছ থেকে দেখেছি। সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই CartShield তৈরি। যাতে ব্যবসার লাভ অকারণে নষ্ট না হয়।

৯৯.৯%

ফ্রড শনাক্তকরণে শক্তিশালী সিস্টেম

স্মার্ট ফ্রড ইঞ্জিন

CartShield কয়েক মিলিসেকেন্ডের মধ্যে ভিজিটরের আচরণ, ডিভাইস সিগন্যাল ও রিস্ক প্যাটার্ন বিশ্লেষণ করে।

শেয়ারড সিকিউরিটি নেটওয়ার্ক

একজন স্ক্যামার এক জায়গায় ধরা পড়লে, সেই ইনসাইট পুরো নেটওয়ার্ককে আরও নিরাপদ করতে সাহায্য করে।

CartShield seller community member 1CartShield seller community member 2CartShield seller community member 3CartShield seller community member 4

৯৯+

যেসব সেলার নিরাপদে, আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা করতে চান CartShield তাদের জন্য তৈরি।

CartShield team working together

ই-কমার্স সিকিউরিটিকে আমরা আরও সহজ করতে চাই

আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। স্টোর ওনারদের ফ্রডের ভয় কমানো, অর্ডার প্রসেসিং সহজ করা এবং ব্যবসাকে আরও লাভজনক করে তোলা।

ফ্রড-মুক্ত ব্যবসার ভবিষ্যৎ

আমরা এমন একটি ই-কমার্স পরিবেশ চাই, যেখানে ফেক অর্ডার, ভুল কাস্টমার ইনফরমেশন বা অকারণ পার্সেল রিটার্নের কারণে ব্যবসায়ীদের বারবার ক্ষতির মুখে পড়তে না হয়। একজন স্টোর ওনার যেন নিজের সময়টা প্রোডাক্ট, কাস্টমার ও গ্রোথে দিতে পারেন।

সিকিউরিটি হবে সহজ, জটিল নয়

সিকিউরিটি শক্তিশালী হতে পারে, কিন্তু সেটি ব্যবহার করা কঠিন হওয়া উচিত নয়। তাই CartShield এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একজন সাধারণ WooCommerce স্টোর ওনারও সহজে সেটআপ করে অটোমেটেড প্রোটেকশন পেতে পারেন।

কেন লিডিং স্টোরগুলো CartShield বেছে নিয়েছে?

কারণ CartShield শুধু ফ্রড ব্লক করে না — আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

ব্যবসার সঙ্গে বড় হওয়া সিকিউরিটি

আপনার দিনে ১০টা অর্ডার হোক বা ১০,০০০টা — CartShield আপনার স্টোরের প্রয়োজন অনুযায়ী কাজ করে। ব্যবসা যত বড় হবে, সিকিউরিটিও তত স্মার্টভাবে আপনার সঙ্গে চলবে।

স্মার্ট ডিফেন্স

সব সন্দেহজনক অর্ডার একই রকম নয়। CartShield ডেটা, বিহেভিয়ার ও রিস্ক সিগন্যাল দেখে বুঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করে — কোন অর্ডার নিরাপদ, আর কোনটি যাচাই করা দরকার।

প্রোএক্টিভ সাপোর্ট টিম

সেটআপ, ব্যবহার বা কোনো টেকনিক্যাল বিষয়ে আটকে গেলে আমাদের টিম সাহায্য করার জন্য প্রস্তুত। আপনার স্টোর যেন নিরাপদে ও স্মুথলি চলতে পারে সেই লক্ষে আমাদের প্রচেষ্টা।

সহজ ব্যবহার, শক্তিশালী প্রোটেকশন

জটিল কোডিং বা টেকনিক্যাল ঝামেলা ছাড়াই CartShield ব্যবহার করা যায়। ইনস্টল করুন, সেটিংস চালু করুন, আর আপনার স্টোরকে আরও নিরাপদভাবে চালান।

NextSass
শুরু করুন

ফ্রড-মুক্ত ই-কমার্সের ভবিষ্যতে আপনার স্টোরকেও যুক্ত করুন।

আমরা কেন CartShield তৈরি করেছি, সেটা এখন আপনি জানেন। এবার আপনার স্টোরের সিকিউরিটির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার সময়। ফেক অর্ডার কমান, আসল কাস্টমারে ফোকাস করুন, আর ব্যবসা আরও আত্মবিশ্বাসের সঙ্গে বড় করুন।

Chat with us